শিরোনাম
যশোর জেলা প্রতিনিধি | ০৮:৩২ পিএম, ২০২২-০৮-২১
যশোরে পৃথক দুই মামলায় দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার পৃথক দুই আদালত পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন, খোলাডাঙ্গার লাভলু হত্যা মামলার আসামি যশোর সদর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে কবীর হাওলাদার ও ঝিকরগাছার একটি অস্ত্র মামলার আসামি যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান শাওন। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১০ জুন সকালে খোলাডাঙ্গা রেললাইনের পাশ থেকে ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে লাভলুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা কোতোয়ালি থানায় লাভলুর ছেলে সাকিল হোসেন ও সন্ত্রাসী খোড়া কামরুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছেলেন কবীর হাওলাদার। গত ১১ জুন কবীর আদালতে আত্মসমর্পণ করে। এ মামলার অপর তিন আসামি রফিকুল ইসলাম, মেহেরুন খাতুন ও শারমিনসহ চারজনের বিরুদ্ধে পাচদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল কবীরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ও বাকিদের আবেদন না মঞ্জুর করেন।
অন্যদিকে, গত ১৪ আগষ্ট যশোরের ঝিকরগাছায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক রোকনুজ্জামান শাওন ছাড়া অন্যরা হলেন, চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন।
এঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা তিন আাসমির পাঁচদিন করে রিমান্ডের আবেদন জানান। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সালমান হোসেন আসামি শাওনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ও অন্যদের রিমান্ড না মঞ্জুর করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited