বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাকিস্তানের ওয়ানডে নেতৃত্বে রদবদল, দায়িত্ব পেলেন শাহিন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১২ পিএম, ২০২৫-১০-২১

পাকিস্তানের ওয়ানডে নেতৃত্বে রদবদল, দায়িত্ব পেলেন শাহিন আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয়।
শাহিন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের স্থলাভিষিক্ত হলেন।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ৫০ ওভারের ফরম্যাটে এই পেসারকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল পিসিবি। আগামী ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।
পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক সভায় শাহিনের নিয়োগ চূড়ান্ত করা হয়। এই সভায় সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, হাই-পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ এবং নির্বাচক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ৬৬টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তিনি সম্মিলিতভাবে ২৪৯টি উইকেট শিকার করেছেন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্ট বাদে ৩২টি টেস্টে শাহিনের ঝুলিতে রয়েছে ১২০টি উইকেট।
গে শাহিন ২০২৪ সালে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেই সিরিজে ৪-১ ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর, তার স্থলাভিষিক্ত হন তারকা ব্যাটার বাবর আজম, যিনি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেন।
বিদায়ী অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২০টি ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৯টিতে জয় এবং ১১টিতে পরাজয়বরণ করে দল। তার অধীনে পাকিস্তানের জয়ের হার ছিল ৪৫ শতাংশ।
৩৩ বছর বয়সী রিজওয়ানকে গত বছরের ২৭ অক্টোবর অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে তার অধিনায়কত্ব ছিল হতাশাজনক। তার নেতৃত্বে পাকিস্তান চারটি টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতেই পরাজিত হয়।
সেই ব্যর্থতার পর, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য অলরাউন্ডার সালমান আলী আঘাকে সংক্ষিপ্ততম ফরম্যাটে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর