শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৬ পিএম, ২০২৫-১১-০৩
ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। রান তাড়ায় লরা উলভার্টের ঝলমলে সেঞ্চুরিও শেষ রক্ষা করতে পারেনি প্রোটিয়াদের। দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিংয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারতীয় মেয়েরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ২৯৮ রানের শক্ত সংগ্রহ গড়ে ভারত। ইনিংসের শুরুতেই স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা যোগ করেন ১০৪ রানের জুটি। মান্ধানা ৫৮ বলে ৪৫ রান করে ফেরেন সাজঘরে। অন্যদিকে বদলি ওপেনার শেফালি খেলেন দুর্দান্ত ৭৮ বলে ৮৭ রানের ইনিংস।
এরপর জেমিমাহ রডরিগুয়েজ (২৪), অধিনায়ক হারমানপ্রিত কৌর (২০) ও আমানজত কৌর (১২) আউট হলেও ইনিংস ধরে রাখেন দীপ্তি শর্মা। ৫৮ বলে অপরাজিত ৫৮ রান করেন তিনি। শেষদিকে রিচা ঘোষের ঝোড়ো ২৪ বলে ৩৪ রানে তিনশর কাছাকাছি পৌঁছে যায় ভারতীয় ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানের ওপেনিং জুটি গড়লেও এরপরই ধসে পড়ে সাউথ আফ্রিকার টপ অর্ডার। একা লড়ে যান লরা উলভার্ট। ৯৮ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, তবে দলের জয় এনে দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আনেরি ডার্কসেনের ব্যাটে, আর ২৫ রান যোগ করেন সুনে লুস।
ভারতের হয়ে দীপ্তি শর্মা নেন ৫ উইকেট মাত্র ৩৯ রানে। শেফালি ভার্মার শিকার ২ উইকেট ৩৬ রানে।
এই জয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল ভারতীয় নারী ক্রিকেট দল — যা দেশটির ক্রিকেট ইতিহাসে এক অনন্য অর্জন হিসেবে জায়গা করে নিল।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited