বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কর্ণফুলী থানার ওসির অপসারণ ও চাঁদাবাজি বন্ধের দাবীতে এলাকাবাসীর ক্ষোভ

যুবলীগ নেতা আলমগীরকে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দিল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:১২ পিএম, ২০২৫-১০-০৬

কর্ণফুলী থানার ওসির অপসারণ ও চাঁদাবাজি বন্ধের দাবীতে এলাকাবাসীর ক্ষোভ

যুবলীগ নেতা আলমগীর কে ধরে ছেড়ে দেওয়ায় কর্ণফুলী থানার দুর্নীতিবাজ ওসি শরীফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ ও  চাঁদা বাজী বন্ধ এবং শাস্তি মূলক ব্যবস্হা গ্রহণের দাবীতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলমগীর কবিরকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্ণফুলী থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
। অভিযুক্তরা হলেন এসআই মোহাম্মদ রিয়াদুল ইসলাম ও এসআই মোহাম্মদ রুহুল আমিন।
কর্ণফুলী থানা ওসি শরীফের নির্দেশে ছেড়ে দিয়েছে বলে নাম প্রকাশ না শর্তে থানার এক এসআই জানান। শনিবার (৪ অক্টোবর) দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় পুলিশ বিভাগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, দুপুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে যান যুবলীগ নেতা আলমগীর কবির। এ সময় সাদা পোশাকে থাকা কর্ণফুলী থানার একটি টিম তাঁকে হঠাৎ আটক করে পরে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়।
স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় ও আর্থিক সমঝোতার মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক আঙ্গুর মেম্বার ও স্থানীয় শ্রমিক নেতা বাহার উদ্দিন। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম সেতু রোডে কর্ণফুলী এন্টারপ্রাইজের বালি সেন্টারে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটক চারজনকে সেনাবাহিনী কর্ণফুলী থানায় হস্তান্তর করে। থানার ওসি মুহাম্মদ শরীফ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই চারজনকে ছেড়ে দেন। কর্ণফুলীতে আওয়ামী লীগের এক নেতার মেয়ের বিয়েতে গত ৬ ফেব্রুয়ারি  থানার ওসি মোহাম্মদ শরীফের উপস্থিতি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর আগে  ও ( ২৯ জুলাই)২০২৫ইং।  চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ জিহাদের মৃত্যুতে ময়নাতদন্তের নামে অর্থ আদায় ও পরে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে
অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ওই পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে ওসির শাস্তির দাবিতে।জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতার সঙ্গে ওসির এমন সখ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। অভিযোগ আছে, ওসি মোহাম্মদ শরীফ কর্ণফুলীতে যোগদানের পর থেকে অভিযান করে ‘লোক দেখানো চুনোপুঁটি’ আটক করলে ও বড় নেতাকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখছেন। নানা সময় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে।চলতি মাসে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের এক ব্যবসায়ী এবং এক ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে গাড়ি থেকে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর