শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১২ পিএম, ২০২৫-১০-০৬
নয়া দিল্লি থেকে: ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আমরা আগ্রহী।
সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম মিশ্রি।
সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আমরা আগ্রহী। ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার যেটার সংবিধানে কোনো ব্যাখ্যা নেই, তারপরও এই সরকারের সঙ্গে কাজ করছে ভারত। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতই প্রথম অভিনন্দন জানিয়ে ছিল। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।
নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দল না জনগণের- এমন প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited