শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:১৯ পিএম, ২০২৪-১০-১২
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহার করা একটি প্রোভোক্স কারসহ গ্রেফতার ১ (এক) মাদকব্যবসায়ী।
এবিষয়ে পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র নেতৃত্বে পুলিশের ০১টি চৌকস দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড়ের নাহার মোটরস এর সামনে চট্টগ্রাম টু ঢাকা মূখী মহাসড়কের উপর ০১টি প্রোভোক্স প্রাইভেট কার, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ-গ-১৯-৯০৮৭ নিয়ে মাদক পরিবহনকালে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ (এক) মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়। গ্রেফতারকৃত আসামির নাম রহিম উল্ল্যাহ রনি (৩৫), সে করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সরকারতালুক গ্রামের লেপের সওদাগর বাড়ীর মৃত মোহাম্মদ উল্ল্যাহর ছেলে। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।
পরবর্তীতে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের বাংলা'কে জানান রাতে মাদকবিরোধী অভিযানে ১জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪টি মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited