শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৮:১৪ পিএম, ২০২৬-০৯-০২
রাঙামাটির নানিয়ারচরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে সংজুনি ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অসহায় ক্লাব নানিয়ারচর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া যুব ও ক্রীড়া সংঘ আয়োজিত এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে নানিয়ারচর অসহায় ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি রেফারি ও নৃত্যদলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নানিয়ারচরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এর আগে নানিয়ারচর উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষোরপণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠসিক সম্পাদক কবির হোসেন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মোহাম্মদ সারওয়ার কামাল, মৌসুমী ফল সমবায় সমিতির সভাপতি নুর ইসলাম, নানিয়ারচর উপজেলা যুবদলের আহ্ববায়ক বাবুল সর্দার, সদস্য সচিব মোহাম্মদ আলী ও শহীদ জিয়া যুব ও ক্রীড়া সংঘের সভাপতি ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সাইফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited