বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২২-০৮-১৮

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং একটি নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিসিটিভির খবরে বলা হয়েছে, কিংহাই প্রদেশের দাতং কাউন্টির একটি পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার ছয়টি গ্রামের ৬ হাজারের বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে। এদিকে চীনের অনেক শহরেই তাপপ্রবাহের রেকর্ড হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বার বার চরম আবহাওয়া দেখা দিয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে এটি আরও তীব্র হতে পারে।

গত জুনে ভয়াবহ বন্যায় চীনের দক্ষিণাঞ্চলে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। সে সময় বন্যার কারণে ২৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে বুধবার চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, রাজধানী বেইজিং এবং এর আশপাশের শহরগুলোতে ভারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের কর্মকর্তাদের আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর