শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৭ পিএম, ২০২৬-০২-১২
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) আটক করা হয়েছে। পরে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস বাবুর বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। এছাড়া তিনি ‘অভিযান নিউজ টিভি’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুকুমার দাস বাবু আরও দুজনকে সঙ্গে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রের সামনে যান। সেখানে তিনি কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের কাছে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশের পর তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত সুকুমার দাসকে দ্রুত সময়ের মধ্যে জেলহাজতে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited