শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২৩-০৩-০৬
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সড়ক বিভাগের অধিনে গতকাল সোমবার গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের শহরের ঘাঘট-১, ঘাঘট-২ ও গাইবান্ধা বালাসী সড়কের পুলবন্দী এলাকায় আলাই নদীর উপর সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তার, উপ-বিভাগীয় প্রকৌশলী আফজাজুল হক, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আহসান হাবীব রাজীব, খোলাহাটী ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী খাদেমুল ইসলাম খুদি প্রমুখ।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় গাইবান্ধায় প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে শহরের ফোর লেন, গাইবান্ধা বালাসী, গাইবান্ধা নাকাই ও গোবিন্দগঞ্জ, গাইবান্ধা পলাশবাড়ি সড়ক, গাইবান্ধা সুন্দরগঞ্জ, গাইবান্ধা সাদুল্যাপুর সড়কের প্রসস্তকরণসহ নতুন নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে নাকাই বড়দহ ঘাট সেতু, সাদুল্যাপুর ঘাঘট সেতু, পলাশবাড়ি সড়কের মাঝিপাড়া সেতু, সাঘাটায় মেলানদহ, উল্লা, ত্রিমোহনী সেতুসহ অসংখ্য ছোট বড় সেতু নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চন্ডীপুর এলাকায় তিস্তা সেতু নির্মান কাজ চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সদর হাসপাতাল সম্প্রসারন করে ১০ তলা ভবন নির্মান করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য এই ৩টি সেতু নির্মাণ কাজ শেষ হলে কোন যানজট থাকবে না। তেমনি জনগনের দুর্ভোগ লাঘব হবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited