বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

লিড নিয়েও ফ্লামেঙ্গোর কাছে হার চেলসির

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৫৯ পিএম, ২০২৫-০৬-২১

লিড নিয়েও ফ্লামেঙ্গোর কাছে হার চেলসির

ফিলাডেলফিয়ায় চেলসি শুরুতেই লিড নেয়। সব ঠিকঠাক ছিল। বিরতির পর এলোমেলো। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে। তারপর একজন কম নিয়ে খেলে আরেকটি! ৩-১ গোলে ক্লাব বিশ্বকাপে হার দেখলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব।
টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ে ব্রাজিলিয়ান ক্লাব উঠে গেছে শেষ ষোলোতে। এদিকে ইএস তিউনিসের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে লস অ্যাঞ্জেলস এফসি।
১৩তম মিনিটে পেদ্রো নেতো চেলসিকে এগিয়ে দেন। লিড বাড়ানোর আরও বেশ কিছু সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি তারা। তারই খেসারত দিতে হয়েছে শেষ অর্ধে।
মঙ্গলবার তিউনিসের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে চেলসি। বিজয়ী দল যাবে নকআউটে। দুই দলের সমান ৩ পয়েন্ট। গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে ব্লুরা।
শুরুতে মুহুর্মুহু আক্রমণ করে ফ্লামেঙ্গো। চেলসি কিপার রবার্ট সানচেজ রুখে দেন লুইজ আরাউজো, জর্জিয়ান দে আরাসকায়েতা ও আইরটন লুকাসকে। তাদের ফুলব্যাক ওয়েসলি বল বিপদমুক্ত করতে গিয়ে ব্যর্থ হন। তাতে বল পেয়ে জাল কাঁপান নেতো। 
ওই গোলের পর চেলসি আধিপত্য দেখায়। বল পায়ে রাখার পাশাপাশি আরও সুযোগ তৈরি করে। মালো গুস্তো ও লিয়াম দালেপকে ঠেকান ব্রাজিলিয়ান ক্লাবের কিপার অগাস্টিন রসি।
বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্লামেঙ্গো। বদলি নেমে ছাপ রাখেন হেনরিক। ৬২ মিনিটে গারসনের ক্রসে গঞ্জালো প্লাতা দূরের পোস্টের সামনে থেকে হেড করলে তিনি সহজে জালে বল জড়িয়ে দেন।
তিন মিনিট পর ফ্লামেঙ্গো কর্নার থেকে লিড নেয়। হেনরিকের লাফিয়ে নেওয়া হেডে দানিলো স্কোর ২-১ করেন।
চেলসি বিপদে পড়ে ৬৮ মিনিটে ১০ জনের হয়ে পড়লে। বেঞ্চ থেকে উঠে আসার কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন তিনি আইরটন লুকাসকে ফাউল করে।
ফ্লামেঙ্গো আরও ব্যবধান বাড়ায় আরেক বদলি খেলোয়াড় ইয়ানের গোলে। প্লাতার ডান দিক থেকে বাড়ানো বলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর