বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-উপচার্য,কোষাধ্যক্ষ,রেজিষ্ট্রারসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫৬ পিএম, ২০২৫-১১-১২

যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি-উপচার্য,কোষাধ্যক্ষ,রেজিষ্ট্রারসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরিচালক পদে নিয়োগ না দিয়ে উপ-পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস) পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭লাখ ৪৪ হাজার ৫৯৯ টাকা ক্ষতিসাধন করায় তৎকালীন ভাইস চ্যান্সেলর আব্দুস সাত্তার, সাবেক কোষাধ্যক্ষ জামাল হোসেন,সাবেক রেজিষ্ট্রার মোঃ আহসান হাবীবসহ ৬ জনের বিরুদ্ধে যশোর দূর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় মামলা হয়েছে। দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরে কর্মরত সহকারী পরিচালক মোঃ আল আমীন বাদি হয়ে মামলাটি করেন। দুদক,সজেকা যশোর এর মামলা নং ১০ তারিখঃ ২৩/১০/২০২৫ ইং।
মামলায় আসামীরা হচ্ছে, যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত নিরোধ বিহারী বিশ^াসের ছেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়  এর সাবেক পরিচালক এর স্থলে উপ-পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস) পরিতোষ কুমার বিশ^াস (৬২), বিশ^বিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও তৎকালীন পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও পূর্ত) পদে নিয়োগ নির্বাচনী বোর্ড, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার নাপিতখালী গ্রামের বর্তমানে খুলনা খালিশপুর মুজগুন্নি  প্রধান সড়ক আবাসিক এলাকা বাসা নং ৬৫৮  এর মৃত আলহাজ¦ হাবিব উল্লাহর ছেলে মোঃ জামাল হোসেন (৭১), চট্টগ্রাম বিশ^বিদ্যালয় রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অদ্যাপক চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার গোপীনাথপুর গ্রামের বর্তমানে চট্টগ্রাম-৪২০৩,  চকবাজার,পাঁচ লাইশ ৭ কাতালগঞ্জ ফ্ল্যাট নং  এ ১৪,ইকুয়িটি ভিলেজ সুকুমার চন্দ্রর ছেলে বেনু কুমার দে (৬১), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় খুলনার সাবেক উপচার্য  চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বলরা গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে ঢাকাÑ১২৪৫, বাসা নং ৬৯৪,রোড নং ২১ ব্লক-এফ, বসুন্ধরা আ/এ,ভাটারা এলাকার ড. মোহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় যশোরের সাবেক ভাইস চ্যান্সেলর যশোরের মণিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী মোড় এলাকার মশিউর রহমান সড়ক,১৭০১/২ নতুন খয়েরতলার বাসিন্দা আব্দুস সাত্তার (৬৮) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর রোজিষ্ট্রার যশোরের চৌগাছা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে বর্তমানে চাঁচড়া চেকপোষ্ট বাসা নং ৭৮৬ এর মৃত আয়ূব হোসেন মল্লিকের ছেলে আহসান হাবীব।
মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা দুদক,সজেকা যশোরের সহকারী পরিচালক মোঃ আল-আমীন মামলায় উল্লেখ করেন, উল্লেখিত আসামীরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে তৎকালীন পরিচালক পদে উপ-পরিচালক হিসাবে পরিতোষ কুমার বিশ^াসকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৫৯৯.০২ টাকা ক্ষতিসাধন করে দন্ড বিধির ৪২০/৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলায় উল্লেখ করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় যশোরের রেজিষ্ট্রারের দপ্তরের স্মারক নং যবিপ্রবি/১০০২/রাজস্ব জনবল/১১-১৭৯৪,তারিখ ০১/০৬/২০১১ মুলে বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পদ পুরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয় যে, কোন অনুমোদিত বিশ^বিদ্যালয় হতে অর্থনীতি/বাণিজ্য/সমাজ বিজ্ঞান/প্রকৌশল/ বিজ্ঞান বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিশ^বিদ্যালয়ে উপপরিচালক,পরিকল্পনা ও উন্নয়ন/সমমানের পদে পাঁচ বছরের চাকুরীর অভিজ্ঞতাসহ বিশ^বিদ্যালয়/সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কাজে সর্বমোট ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথচ তৎকালীন নিয়োগ পাওয়া পরিতোষ কুমার বিশ^াসের দাখিলকৃত অভিজ্ঞতার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপপরিচালক হিসেবে তার ১ বছর ৭ মাস ১৭ দিন চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন বিশ^বিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন/সমমানের পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকার কথা  উল্লেখ ছিল। বর্ণিত পদে নিয়োগের জন্য কাংখিত অভিজ্ঞতা না খাতা সত্বেও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহন করেন। বিগত ২০১১ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নিয়োগ নির্বাচনী বোর্ডের কার্যবিবারনী পর্যালোচনায় দেখা যায় যে,বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে উক্ত তারিখ রোজ রবিবার যশোর বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ^বিদ্যালযে পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস) পদে কর্মকর্তা নিয়োগে নির্বাচনী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস  চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। নিয়োগ নির্বাচনী বোর্ডের সভায় উপস্থিত অন্যান্য উল্লেখিতরা সদস্যরা উক্ত পদে সাক্ষাৎকারের জন্য ২জন প্রার্থীকে ডাকা হয়। সাক্ষাতকার বোর্ডে ২জন প্রার্থী উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎদানের পারদর্শিতা এবং সদস্য/বিশেষজ্ঞ সদস্যগনের মতামতের ভিত্তিতে আসামী পরিতোষ কুমার বিশ^াসকে ২৯০০০/১১০০*৬-৩৫৬০০ টাকা বেতনস্কেলে বিজ্ঞাপিত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ও ওয়ার্কস) পদের বিপরীতে উপপরিচালক পদে ২২,২৫০-৩১২৫০/ টাকা বেতনস্কেলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নিয়োগ নির্বাচনী বোর্ড সর্বসম্মতিক্রমে মতামত প্রদান করেন। সুপারিশকারী হিসেবে বিশ^বিদ্যালয়ের তৎকালীন উপচার্য প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার স্বাক্ষর করেন। নিয়োগ নির্বাচনী বোর্ডের কার্যবিবরণীতে বোর্ডের সকল সদস্য স্বাক্ষর করেন মর্মে দেখা যায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্মারক নং যবিপ্রবি/ ১০০৬/কর্মকর্তা নিয়োগ/২০১১-১৮৯৪,তারিখ ২৬/০৭/২০১১ মুখে বিশ^বিদ্যালয়ের বিগত ২০১১ সালের ২৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরিকল্পনা ,উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পদের বিপরীতে উপপরিচালক পদে পরিতোষ কুমার বিশ^াসকে নিয়োগ দেয়া হয়। পরিতোষ কুমার বিশ^াস বিগত ২০১১ সালের ১ আগষ্ট বিশ^বিদ্যালয়ে উক্ত পদে যোগদান করেন।
দুদকের কর্মকর্তা রেকর্ডপত্র পর্যালোচনাকালে দেখতে পান যে, বিশ^বিদ্যালয়ের পরিচালক উক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরিচালক পদে নিয়োগ না দিয়ে উপপরিচালক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ৯ প্রদান করেন। বিশ^বিদ্যালয়ের শিক্ষক/কর্মকর্তা কর্মচারী নিয়োগ নীতিমালায় বিজ্ঞপ্তিত পদের বিপরীতে তার নি¤œপদে নিয়োগ দেয়ার কোন বিধান নাই। নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্যবৃন্দ ও উপচার্য জেনেশুনে নিজেরা লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে এবং আসামী পরিতোষ কুমার বিশ^াসকে লাভবান করার নিমিত্তে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ নীতিমালা উপেক্ষা করে কাংখিত অভিজ্ঞতা না থাকা সত্বেও বিজ্ঞাপিত পরিচালক পদের বিপরীতে আসামী পরিতোষ কুমার বিশ^াসকে উপপরিচালক পদে নিয়োগ প্রদান করে দন্ড বিধির ৪২০/৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বিধায় দুদকের মহাপরিচালক দপ্তরের অনুমতিক্রমে উল্লেখিতদের বিরুদ্ধে দুদক কার্যালয় মামলা করেন।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর