শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৮ পিএম, ২০২৬-০১-১৯
হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে ট্রাক চাপায় আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন চালক মামুন। তারা সম্পর্কে মামা-ভাগিনা। সোমবার (১৯ জানুয়ারি) সকাল দশটার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অক্সিজেন-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রহমতঘোনা মুল্লুক শাহ বাড়ির বাসিন্দা আবদুর শুক্কুরের পুত্র। নিহতের চাচাতো ভাই নিজাম উদ্দিন জানান, পারিবারিক কাজে গিয়ে নন্দীরহাট এলাকা থেকে ফিরে আসার পথে রিকশার সামনে পড়ে যাওয়ায় মোটরসাইকেল ব্রেক করলে এ দুর্ঘটনা ঘটে। আরিফ সড়কে পড়ে গেলে ট্রাক চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মামুন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়েছি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited