শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৯:৩৪ পিএম, ২০২২-০৭-১৯
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা ফেনীর ছাগলনাইয়ার মো. রফিকুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে ওই যাত্রী আসেন। এরপর তিনি কাস্টমস কর্মকর্তাদের কাছে ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়ে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন। কিন্তু কাস্টম হল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। এক পর্যাই আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হলে শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ সময় তিনি মলদ্বারে দুটি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে ওয়াশরুমে গিয়ে তা বের করে দেন। তার কাছ থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার, ২৪ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়। এসবের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকা।
আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে চলছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited