শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ পিএম, ২০২২-০২-২০
করোনা ভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলের ওপর বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে । রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যেন রিল্যাক্স (আয়েসী) না হই।
আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ভ্যাকসিন দেওয়ার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে সহযোগিতার জন্য মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে। এটা নিয়ে ডিসি, এসপি, মেয়র, চেয়ারম্যান সবাইকে বলে দেওয়া হয়েছে, যাতে সব জায়গায় বলে দেওয়া হয়। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত টিকা আছে। সেজন্য বিশেষভাবে কো-অপারেট করে কোনোভাবে যেন এইবার ২৬ ফেব্রুয়ারি কারো এনআইডি না থাকলেও, একটা ছোট স্লিপের মাধ্যমে টিকা নিয়ে গেলে পরে লিস্টে ইনক্লুড করে দেবেন। ডব্লিউএইচও বলছে—আরেকটি নতুন ওয়েব আসার সম্ভাবনা রয়েছে, উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা ওমিক্রনের মতো এতো সহজ হবে বলে মনে করতেন না। সেজন্য আমাদের সবারই উচিত এটা (টিকা) যেন নিয়ে নেই। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চিন্তা করছে ১২ বছরের নিচেও কীভাবে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া যায়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে দেওয়া হচ্ছে—তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যেন দিয়ে দেই। তিনি বলেন, আগামী পরশু থেকে স্কুল (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়) খোলা হবে। সবাই যেন মাস্ক পরে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে যাবে, যে অনুষ্ঠানে যাবে সবাই যেন মাস্ক পরে—এটা বার বার অনুরোধ করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়। বিধিনিষেধ ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited