শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৫:২৫ পিএম, ২০২০-১১-০৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শারীরিক চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বেলা ১১ টায় যশোরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সাতজনকে তারা হুইল চেয়ার প্রদান করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুর উন নবী, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁন, ২ ওয়ার্ড কাউন্সিলার রাশেদ আব্বাস রাজ, শহিদুল বারী রবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ররিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল।এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি নির্মল বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্মসম্পাদক রাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। সবশেষে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited