শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৫ পিএম, ২০২৫-১১-১৬
চট্টগ্রামে এবারের এইচএসসি পরীক্ষায় আরও ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন। সবমিলিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে। ক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, এবার এইচএসসির ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে ১০ জন শিক্ষার্থীর। গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited