বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আর্শদীপের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:৩১ পিএম, ২০২৪-০৬-১৩

আর্শদীপের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংয়ের রেকর্ড বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। গতরাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। বল হাতে ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আর্শদীপ। টি-টোয়েন্টি বিশ^কাপের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন আর্শদীপ।
এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করলো ভারত। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই সুপার এইটে খেলবে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র হেরে গেলে, পাকিস্তানের সুযোগ তৈরি হবে। তখন নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর সমীকরণ থাকবে পাকিস্তানের সামনে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আর্শদীপের করা প্রথম ওভারেই দুই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ইনিংসের প্রথম বলে শায়ান জাহাঙ্গীরকে শূণ্য এবং  এরপর আন্দ্রিস গাউসকে ২ রানে আউট করেন আর্শদীপ।
পাওয়ার প্লে শেষ হবার পর যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি আর্শদীপ ও হার্ডিক পান্ডিয়া। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের মামুলি সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। দলের পক্ষে নীতিশ কুমার সর্বোচ্চ ২৭, স্টিভেন টেইলর ২৪ এবং কোরি এন্ডারসন ১৫ রান করেন। ভারতের আর্শদীপ ৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। পান্ডিয়া ১৪ রানে নেন ২ উইকেট।
জবাবে ইনিংসের দ্বিতীয় বলে যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রাভালাকারের শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার বিরাট কোহলি। তৃতীয় ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ব্যক্তিগত ৩ রানে বিদায় দেন নেত্রাভালাকার।
১৫ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন ঋসভ পান্থ ও সূর্যকুমার যাদব। ২৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১৮ রান করে পেসার আলি খানের বলে বোল্ড হন পান্থ।
দলীয় ৪৪ রানে পান্থ ফেরার পর চতুর্থ উইকেটে ৬৫ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য ও শিবম দুবে। একবার জীবন পেয়ে ২টি করে চার-ছক্কায় সূর্য ৪৯ বলে ৫০ এবং দুবে  ৩১ রানে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের নেত্রাভালাকার ১৮ রানে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
যুক্তরাষ্ট্র : ১১০/৮, ২০ ওভার (নীতিশ ২৭, টেইলর ২৪, আর্শদীপ ৪/৯)।
ভারত : ১১১/৩, ১৮.২ ওভার (সূর্যকুমার ৫০*, দুবে ৩১*, নেত্রাভালাকার ২/১৮)।
ফল : ভারত ৭ উইকেটে জয়ী।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর