শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৫৫ পিএম, ২০২৬-০১-১৮
রাঙ্গামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, দুজন অপরিচিত লোক শনিবার রাত ৮ টায় রাঙ্গামাটি শহরের স্টেডিয়াম মার্কেটে আমার নির্বাচনি অফিস থেকে পাশের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার প্রস্তাব দেয়। এসময় হুমকি দাতারা বলেন, আমরা রাঙ্গামাটি আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছি। আপনাকে নির্বাচন থেকে সরে যেতে হবে। সরে না গেলে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মৃত্যুদণ্ড হতে পারে বলে হুমকি দিয়ে যায়। তিনি বলেন, প্রাণনাশের হুমকির পরপরই জীবনের নিরাপত্তা চেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে তার অফিসে এসে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি থানায় জিডি করেছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited