শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ০১:৫৯ পিএম, ২০২৬-০৬-০১
কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এসেছে পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৫টার দিকে শহরের সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়াড়িতে মরদেহটি ভেসে আসলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে সি-সেইফ লাইফগার্ড কর্মী ও পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। নিহত আবির পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে বলে জানা গেছে। সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আবিরসহ ৯ বন্ধু টিউব নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে দুজন টিউব থেকে ছিটকে পড়েন। একজনকে উদ্ধার করা গেলেও আবির স্রোতের টানে হারিয়ে যান। পরে লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ১৬ ঘণ্টা পর নাজিরাটেক পয়েন্টে পাওয়া মরদেহটি আবিরের বলে শনাক্ত করেছে তার পরিবার।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited