শিরোনাম
মেরিনার আবু ফাতাহ মোহাম্মদ কতুব উদ্দিন (নাজিম) : | ০৭:১৩ পিএম, ২০২৪-১১-২৮
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট ও সদস্যগণ এক প্রেস বিবৃতিতে এমন আকস্মিক হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রেস বিবৃতে বলা হয়, শেখ হাসিনা বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে পুর্নবাসন করার অব্যাহত চেষ্টা করছে। ৫ আগষ্ট স্বৈরচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর থেকে বিভিন্ন ধরনের ব্যানার এর মাধ্যমে শেখ হাসিনা তার নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
কখনো রিক্সা লীগ, আবার কিস্তি লীগ বা আনসার বাহিনী রূপ ধারণ করছে। কখনো সনাতনী ব্যানারে রূপ ধারণ করছে। কখনো আবার স্থির মাধ্যমে জনগণকে বোকা বানানো হচ্ছে। এ সকল বিষয় নিয়ে আওয়ামী লীগ তার ভয়ংকর পরিকল্পনা করছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেত্রী বিভিন্ন ধরনের ফোন আলাপ এ বোঝা যায় দেশ গভীর সংকট এবং ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে।
এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের সার্বিক পরিস্থিতি নষ্ট করার হীন উদ্দেশ্যে সুপরিকল্পিত ভাবে ঘটানো হয় চট্টগ্রামের ঘটনা। হামলা করা হয় কোর্ট ভবন,মসজিদসহ বিভিন্ন স্থাপনা এবং ভাংচুর করা হয় জনসাধারণের সম্পদ।কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় উদীয়মান তরুণ আইনজীবী এবং চট্টগ্রাম কোর্টের এপিপি শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে।
লাভ বাংলাদেশ পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী ও পার্টির মহাসচিব আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দীন এই ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।পাশাপাশি শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফেরাত এবং শহীদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited