শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:১৪ পিএম, ২০২৩-০৩-৩০
আর মাত্র একটি দিন। এরপরই শুরু হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ, আইপিএল। ভারতের ঘরোয়ার টুর্নামেন্ট হলেও আইপিএল নিয়ে তুমুল আগ্রহ সারা বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর কাছেই। ৩১ মার্চ হতে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট ঘিরে তাই মাতামাতিও কম নয়।
তবে প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোতে অপেক্ষা করতে হবে কয়েকদিন। এসব ক্রিকেটার কয়েক দিন পর এসে দলের সঙ্গে যোগ দেবেন। আবার কিছু ক্রিকেটার মাঝপথে দল ছাড়তে পারেন। বাংলাদেশের সাকিব-লিটনসহ এমন মোট ১৭ ক্রিকেটার রয়েছেন এ তালিকায়।
কলকাতা নাইট রাইডার্স: দলের দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও লিটনকে প্রতিযোগিতার শুরু থেকে পাচ্ছে না কেকেআর। ৮ এপ্রিলের পরে দলের সঙ্গে যোগ দেবেন তারা। আবার মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে চলে আসতে হবে তাদের।
মুম্বাই ইন্ডিয়ান্স: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ থাকায় দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডিওয়াল্ড ব্রেভিসকে শুরুর কয়েকটি ম্যাচে পাবেন না রোহিত শর্মারা।
চেন্নাই সুপার কিংস: ধোনির দলের আবার সমস্যা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তাদেরও শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলিদেরও সমস্যা এক শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিয়ে। ওয়ানিদু হাসরঙ্গকেও শুরুর কয়েকটি ম্যাচ পাবে না আরসিবি।
গুজরাট টাইটান্স: গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাটও মৌসুমের শুরু থেকে পাবে না দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে। আবার মে মাসে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বেন জশুয়া লিটল।
সানরাইজার্স হায়দরাবাদ: দলের তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মারক্রাম, মার্কো জানসেন ও হেনরিখ ক্লাসেনকে মৌসুমের শুরু থেকে পাবে না হায়দরাবাদ।
পাঞ্জাব কিংস: একই সমস্যা পাঞ্জাবেরও। তারা কাগিসো রাবাদাকে শুরু থেকে পাবে না।
লখনৌ সুপার জায়ান্টস: আইপিএলের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে লোকেশ রাহুলদের দলের ওপেনার কুইন্টন ডি ককও রয়েছেন।
দিল্লি ক্যাপিটালস: মৌসুমের শুরু থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না দিল্লি। মে মাসে আবার দল ছেড়ে যাবেন তিনি। মৌসুমের শুরু থেকে লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়াকেও পাবে না দিল্লি শিবির।
৩১ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট টাইটান্স। আহমেদাবাদে মুখোমুখি হব এই দু’দল।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited