শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:১৪ পিএম, ২০২৫-০১-০৮
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন আজ নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে কোনো জবাব পায়নি।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লির ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, ‘আমিও মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে কী করতে পারি?’
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া গেছে কিনা- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা পুনরুল্লেখ করেন, ‘তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠির কোনো জবাব আমরা এখনো পাইনি।’
ঢাকা গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়। এর পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited