শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২৬-০৯-২৯
চবি প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত গ্রাফিক্স ডিজাইনার প্রয়াত সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক দৌলতুল ইসলাম সাকলাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় চবি ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক দৌলতুল ইসলাম সাকলাইনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় তিনি বলেন, “আমাদের মাঝ থেকে সদ্য বিদায়ী ছাত্রসেনার প্রিয় মুখ মোহাম্মদ শেফায়াতুল ইসলাম সাব্বির ভাইয়ের অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। কোরআনুল মাজিদে আল্লাহ তায়ালা বলেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তবে মৃত্যুর আগে আমাদের জীবনকে সুন্দর ও সৎকর্মের মাধ্যমে রাঙিয়ে যেতে হবে, যা আমাদের সাব্বির ভাই করে গেছেন।”
তিনি আরও বলেন, “আমরা শুধু তাঁর স্মৃতিকে স্মরণ করার জন্যই এই ক্ষুদ্র প্রয়াসটি করছি। এই গাছগুলোর পাশ দিয়ে হাঁটার সময় যেন মনে হয়, সাব্বির ভাই এখনো আমাদের মাঝেই আছেন।”
উদ্বোধনী পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ এবং শহীদ ফরহাদ হলসংলগ্ন এলাকায় বিভিন্ন ফলদ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মসজিদে সমবেত হন। সেখানে জোহরের নামাজের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে গাউছিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সভাপতি আবু তৈয়্যব মোহাম্মদ বাহাউদ্দীনসহ আরো উপস্থিত ছিলেন তানজিমুল ইসলাম তানিম, সাব্বির হোসাইন, হানিফুল ইসলাম, সাবিদ হোসাইন, আব্দুল আজিজ, কবির হোসাইন, মঞ্জুরুল মওলা, তানভির রহমান ফয়সাল, মারুফ প্রমুখ। তাছাড়া, মসজিদে উপস্থিত মুসল্লিরাও এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়। পরে বিভিন্ন দোয়া ও খতম পাঠ করা হয়।
সবশেষে গাউছিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সভাপতি আবু তৈয়্যব মোহাম্মদ বাহাউদ্দীনের পরিচালনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে চলাচলকারী নৌযানকে সার্বক্ষণিক স্যাটেলাইট নজরদারির আওতায় আনার পরিকল্পনা করছে সরকাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাইরে থেকে দেখলে ঝকঝকে নতুন ভবন, আধুনিক প্রযুক্তি, যাত্রীসেবার বিশাল আয়োজন। যেন বদলে যাওয়া দেশের ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited