শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৫৩ পিএম, ২০২২-০৮-২৯
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের একটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে। ওই ড্রোনটি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে। পারমাণবিক কেন্দ্রের বর্জ্য পদার্থ জমা করা হয় এমন একটি ভবনের কাছেই ওই হামলা চালানো হয়।
কয়েকদিন আগেই ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয় যে, ওই পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত মার্চ মাস থেকে ইউরোপের বৃহত্তম জাপোরিজঝিয়া পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে কাজ করছে ইউক্রেনীয় কর্মীরাই।কিন্তু গত কয়েক সপ্তাহে এই স্থাপনার ওপর গোলাবর্ষণের কারণে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনার ওপর এই হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।
ইউক্রেন বলছে, রাশিয়া পারমাণবিক কেন্দ্রটিকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে। কেন্দ্রটিকে একটি সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করে সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন টার্গেটে রকেট হামলা চালানো হচ্ছে।অপরদিকে রাশিয়া বলছে, এই অভিযোগ মিথ্যা। বরং বিপদ বুঝেও উসকানি তৈরি করতে ইউক্রেনের সৈন্যরা পারমাণবিক স্থাপনার ওপর অব্যাহতভাবে রকেট ছুঁড়ছে।রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উস্কানির বর্ণনা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।রাশিয়া বলছে, ইউক্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে যাতে রেডিয়েশন লিক হয় আর রাশিয়াকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ দায়ে অভিযুক্ত করা যায়। ওই চিঠিতে রুশ সৈন্যরা সেখানে অস্ত্র জমা করছে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited