বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আগামীতে শুধু ৫-৬টি দেশ টেস্ট খেলবে: স্মিথ

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৩১ পিএম, ২০২২-০৮-২০

আগামীতে শুধু ৫-৬টি দেশ টেস্ট খেলবে: স্মিথ

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর দাপটে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাট নিয়ে কথা হচ্ছে অনেক। পাশাপাশি অভিজাত ফরম্যাটের টেস্ট নিয়েও নিশ্চয়তা দিতে পারছে না কেউ।

এই আলোচনায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও দেশটি আসন্ন নতুন টি-টোয়েন্টি লিগের কমিশনার গ্রায়েম স্মিথ। তার মতে, সামনের দিনগুলোতে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বাড়ার বদলে উল্টো কমে যাবে। তবে তার দেশ কখনও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে না।

কিছুদিন আগে ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রী বলেছিলেন, টেস্ট ফরম্যাটকে দুই ভাগ করে শীর্ষ ছয় দলকে নিয়ে একটি আলাদা লিগ করার কথা। স্মিথ তেমন লিগের কথা বলেননি। তবে টেস্ট থেকে দলগুলো আগ্রহ হারাবে, টি-টোয়েন্টি লিগের আধিপত্য আরও বাড়বে বলেই ধারণা তার।

স্কাই স্পোর্টসে স্মিথ বলেছেন, ‘বর্তমানে শুধুমাত্র বড় ক্রিকেটীয় দেশগুলোই টেস্ট ক্রিকেটে অবদান রাখছে। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির অধীনে ভারতীয় দল টেস্ট ক্রিকেটের দিকে অনেক জোর দিয়েছে। যা সত্যিই দারুণ ছিল। তারা এভাবেই পথটা তৈরি করেছিল।’

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখতে হলে টেস্ট খেলুড়ে দল আর বাড়বে না জানিয়ে স্মিথ আরও বলেন, ‘তবে আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলবো তখন আপনি ১০-১২-১৪টি দল পাবেন না। একসময় হয়তো এ পর্যায়ে টেস্ট খেলা দেশের সংখ্যা পাঁচ-ছয়ে নেমে আসবে।’

আইসিসির নতুন ভবিষ্যত সফরসূচিতেও (এফটিপি) টেস্ট ক্রিকেটকে খুব একটা অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং বিশ্বব্যাপী নানান টি-টোয়েন্টি লিগের জন্য জায়গা রাখার যথাসাধ্য চেষ্টাই করা হয়েছে। যার প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকার ওপরেও। বর্তমান চক্রের চেয়ে ২০২৩-২৭ চক্রে কম টেস্ট খেলবে তারা।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর