শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:৫৬ পিএম, ২০২৪-১১-০৬
দীর্ঘ এক মাস পর ভ্রমণকারী পর্যটকদের জন্য সীমিত পরিসরে উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবান ভ্রমণ।
বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান জেলা প্রশাসক সভা কক্ষে আয়োজিত পর্যটন স্পট উন্মুক্ত করন বিষয়ক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা জনিত কারনে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল।এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা স্বাপেক্ষে সীমিত পরিসরে বান্দরবান সদর, লামা,আলীকদম ও নাক্ষ্যংছড়ি উপজেলার সকল পর্যটন স্পট ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হল।তবে এখনো পর্যন্ত রুমা-থানচি ও রোয়াংছড়ি নিয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্ত না পাওয়ায় এই তিন উপজেলায় ভ্রমণ উন্মুক্ত করন বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জরুল হক,
সেনাবাহিনী কর্মকর্তা, ডিজিএফআইয়ের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited