বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গোপসাগরে ফিশিং টলার থেকে যেভাবে ৫ লাখ ইয়াবা জব্দ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৩৩ পিএম, ২০২৬-০৪-১১

বঙ্গোপসাগরে ফিশিং টলার থেকে যেভাবে ৫ লাখ ইয়াবা জব্দ

চট্টগ্রামে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ফিশিং টলার থেকে এসব ইয়াবা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান র‌্যাব-৭ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। গ্রেফতাররা হলেন- রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের উখিয়া ১৫নং শরণার্থী ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০নং ক্যাম্পের সুলতান আহম্মদ(৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), কক্সবাজারের মহেশখালী থানার জালিয়াপাড়া বাঘকাটাঘোনার গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে শাহ আলম (৩৫), টেকনাফ থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী উল্লাহর ছেলে আজম উল্লাহ (৫৭), একই গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে মো. ফারুক (২৫) এবং ডেল পাড়া গ্রামের মৃত মোজাহেরুল হকের ছেলে ছানাউল্লাহ (৫৭)। লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা আসার খবরে শুক্রবার রাতে বঙ্গোপসাগরে একটি ফিশিং টলারে অভিযান চালানো হয়। অভিযানের সময় টলারটির মাছের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা জব্দ করা হয়। এসব বস্তা খুলে ইয়াবার ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতি কার্ডে ১০ হাজার করে ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে ৫ জন রোহিঙ্গা, ৪ জন বাংলাদেশি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু দিন ধরে তারা ইয়াবার কারবারে জড়িত বলে স্বীকার করেছেন। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর