বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দিনাজপুরে মাদক সেবন ও অশ্লীল কাজে লিপ্ত থাকার অভিযোগে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

সংবাদদাতা, দিনাজপুর :    |    ০৬:৩৬ পিএম, ২০২০-০৮-০৯

দিনাজপুরে মাদক সেবন ও অশ্লীল কাজে লিপ্ত থাকার অভিযোগে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ বিনোদনবালা নারী সহ ৬ জনকে পুলিশ মাদকসহ অশ্লীল কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ৮ আগস্ট শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জেলা পরিষদে অবস্থিত ভিআইপি রেস্ট হাউজে অভিযান চালায়। এসময় ওই রেস্ট হাউজে অশ্লীল কাজে লিপ্ত থাকা এবং মাদক সেবন ও সংরক্ষন করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল রহমান (৪৮)। তিনি জেলার পাবর্তীপুর উপজেলার নতুনবাজার এলাকার দেলোয়ার হোসেনের পুত্র। অন্যান্য ৫ জন হলেন, চিরিরবন্দর উপজেলার থানাপাড়া মহল্লার জালাল উদ্দিনের পুত্র ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫) একই উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র জাহিদুল ইসলাম (৩৬) ও একই উপজেলা মহাদনি গ্রামের ইদ্রিস আলীর পুত্র মহিরউদ্দিন ওরফে কাশেম (৩৫)। তাদের বিনোদনের জন্য নিয়ে আসা ২ নারী হলেন, চিরিরবন্দর উপজেলার ঘুঘুড়াতলী গ্রামের সোহেল রানার স্ত্রী ঝর্না রানী ওরফে সাথী (২৬) ও সদর উপজেলা নয়নপুর গ্রামের সাগর হোসেনের স্ত্রী রিশিতা আক্তার (২১)। 
৯ আগস্ট রোববার বেলা ১২ টায় এই ঘটনায় কোতয়ালী থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদক ও অশ্লীলতার অভিযানে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন গ্রেফতারকৃত ৬ জনকে ৯ আগস্ট রোবাবর বিকেল ৪টায় দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে সোর্পদ করেন। বিচারক গ্রেফতারকৃত ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন। 
 
রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর