বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকা-৬ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৫ পিএম, ২০২৬-০২-১২

ঢাকা-৬ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে দীর্ঘ লাইন

সকাল সাড়ে সাতটা। ঘড়ির কাঁটা স্পর্শ করতেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে ভোট শুরুর আগে থেকেই রাজধানীর কেন্দ্রগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়। শীতের সকাল উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন ভোটাররা। তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত সেন্ট্রাল উইমেন্স কলেজ ও কামরুননেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির এমন চিত্র দেখা গেছে। ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা। অনেক ভোটার জানিয়েছেন, এই ভোটদান তাদের কাছে ঈদের আনন্দের মতো অনুভূত হচ্ছে।
এদিকে কামরুননেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টার দিকে ভোট দেওয়ার কথা রয়েছে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বড় দল ও জোটের প্রার্থীরা লড়ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার পাশাপাশি জামায়াত জোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান লড়ছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে।
এছাড়াও সংসদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন–
আমির উদ্দিন আহমেদ (ডালু): লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি); আহম্মেদ আলী শেখ: মাছ প্রতীক (গণফ্রন্ট); মো. আকতার হোসেন: (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট); মো. ইউনুস আলী আকন্দ: (বাংলাদেশ কংগ্রেস); মো. ফখরুল ইসলাম: (গণঅধিকার পরিষদ - জিওপি)

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর