শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:৫৩ পিএম, ২০২৫-০৬-২১
‘লাল সিং চাড্ডা’ সিনেমার ভরাডুবির পর আমির ভক্তরা ‘সিতারে জামিন পার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি মুক্তির আগে নানা সমালোচক নানা মত দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, সিনেমাটি কি বক্স অফিসে আমির খানের হারিয়ে যাওয়া কারিশমা ফিরিয়ে আনতে পারবে?
যদিও এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সিনেমাটির প্রথমদিনের আয় মোটামুটি সন্তোষজনক হলেও আমিরের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের আয়কে ছাড়াতে পারেনি।
‘সিতারে জামিন পার’ মুক্তি পেয়েছে ২০ জুন। সর্বশেষ তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামাভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি রুপি।
সিনেমাটি প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’র আয়ের সংখ্যা পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’।
বলা প্রয়োজন, ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে এটি। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির। এই ১০ অভিনেতারা হলেন- আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।
এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।
উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।
সূত্র: এনডিটিভি
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited