শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৫:২৩ পিএম, ২০২০-১১-০৫
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্ব পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে জুনু মিয়া (৩৩) নামের
এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে নিহত যুবকের মরদেহ দেখতে পেয়ে
স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে
নিহত জুনু মিয়ার বড় ভাইয়ের ছেলের বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে
যান। শিশুটির অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে রেফার করে। পরে জুনু মিয়া
শিশুটিকে নিয়ে সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়ে রাতেই বাড়ির উদ্দেশ্য রওনা হন। কিন্তু সারারাত পেরিয়ে
গেলেও জুনু মিয়া বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি
করতে করতে নিজ বাড়ির সামনেই বস্তুা দিয়ে ডাকা তার মরদেহ দেখতে পায়। পরেই পুলিশে খবর দিলে
বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত যুবকের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, যারাই আমার ছেলেকে খুন করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তি
চাই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এখনও জানা যায়নি, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত করে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited