শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৪৯ পিএম, ২০২৫-০৬-২১
আবারো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
আজ (২১ জুন) ভোরবেলা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল হোলোনে এই হামলা চালানো হয়।
হামলার পর হোলোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তেল আবিবের আকাশে প্রতিরক্ষাব্যবস্থার কাজ চোখে পড়েছে এবং আকাশে বিস্ফোরণের শব্দ পুরো মেট্রোপলিটন এলাকায় প্রতিধ্বনিত হয়।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড এডাম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলেও সাইরেন বেজে ওঠেছে। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, ইরান পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এখনো পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের প্রমাণ পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই।
জরুরি সেবা সংস্থাটি একাধিক ছবি প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, একটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে ইরানে ইসরায়েলের একাধিক পাল্টা হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে ইরানের ইসফাহান শহরও রয়েছে।
ইসফাহানে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited