বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৭ পিএম, ২০২৫-১১-১৬

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সরকারকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদ কর্তৃক সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নুর বলেন, শিক্ষকদের যদি নিজেদের দাবি দাওয়া নিয়ে কয়েকদিন পর পর রাজপথে আন্দোলন করতে হয়, প্রেসক্লাবের সামনে বসে থাকতে হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের থেকে কি শিখবে? প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক ছিলেন। সুতরাং এটা এখন সময়ের দাবি, শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন করতে হবে এবং এর ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল অব্দি সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তখন অনেকেই আমাদের নিয়ে হাসি তামাশা করেছে। কিন্তু আমরা কি পারি, সেটা দেখিয়েছি এবং সামনেও দেখাবো। গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, সম্প্রতি আমার সঙ্গে দুজন শিক্ষকের কথা হয়েছিল। তারা জানিয়েছেন, তাদের দাবি অনুযায়ী শিক্ষকদের বেতন বাবদ সরকারের ১০০০ কোটি টাকা লাগবে। এই ১ হাজার কোটি টাকা কিন্তু সরকারের জন্য কিছুই না। যেখানে সালমান এফ রহমানই নিয়ে গেছে ৫৪ হাজার কোটি টাকা। সালমান এফ রহমান তো শুধু একজন, এরকম অসংখ্য রয়েছে। সুতরাং সরকারের এসব বিষয় বিবেচনা করতে হবে।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদরে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসল...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর