শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৩৪ পিএম, ২০২৬-০১-১৪
থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহার্য ক্রেন পড়ে যাওয়ায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষ ২২ জন এবং আহত হয়েছেন আরও ৮০ জন। আজ বধুবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ স্থানীয় পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভিতরে আরও আহত ও নিহত আছে। ক্রেনের কারণে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ক্রেন সরানোর কাজ চলছে। আশা করছি শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে। থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকক থেকে রওনা হওয়ার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। যারা নিহত হয়েছেন, ক্রেনের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটেছে। থাইল্যান্ডের সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর কাজ শুরু করেছে। সেই কাজের অংশ হিসেবে বিভিন্ন লাইনে কাজ শুরু হয়েছে। ব্যাংকক-উবন রাতচাথানি লাইনেও অন্যান্য দিনের মতো আজ ভোর থেকে কাজ শুরু হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা। সূত্র : আলজাজিরা, রয়টার্স
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited