বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পঞ্চগড়ে ৭১৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার ঘর পেল

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৫:৪১ পিএম, ২০২১-০৬-২০

পঞ্চগড়ে ৭১৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার ঘর পেল

মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় নতুন করে আরও ৭১৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার ঘর পেয়েছে। রোববার এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের-২ আওতায় এসব ঘর নির্মাণ হয়েছে। অনুষ্ঠানটি সকাল সাড়ে নয়টায় সকল উপজেলা পরিষদ হলরুম থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
পঞ্চগড়ে উপকারভোগীদের মধ্যে সদর উপজেলায় ৩০০টি, বোদায় ১৭টি, দেবীগঞ্জে ১৭৮টি, আটোয়ারীতে ১১০টি এবং তেঁতুলিয়ায় ১১০ সহ ৭১৫ টি অসহায় ও ভূমিহীন পরিবারকে এ ঘর দেওয়া হচ্ছে। এ জন্য জেলায় ২৬ কোটি ৪০ লাখ ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেকটি পরিবারকে দুই শতক জমিসহ দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা ও সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এর শুভ উদ্বোধন হয়েছে। 
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার  আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উলেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে চলতি বছরের ২৩ জানুয়ারি সারাদেশে ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর করে দেয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। যার মধ্যে পঞ্চগড় জেলায় ১০৫৭টি পরিবার ঘর পান।
 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর