বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদারীপুরে বাস মালিকদের বর্ধিত কর প্রত্যাহারের দাবী

মাদারীপুর প্রতিনিধি :    |    ০৭:২৫ পিএম, ২০২১-০৮-০১

মাদারীপুরে বাস মালিকদের বর্ধিত কর প্রত্যাহারের দাবী

সড়ক পরিবহন বাস মালিক ও বাস মালিকদের পুরানো আয়কর রেখে বর্ধিত আয়কর বাদ দেয়ার জন্য রবিবার বেলা ১২ টায় জেলা বাস মালিক সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতি এবং জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ।

সংবাদ সম্মেলনে লিখিতভাবে জানানো হয়, ২০২০ সালের মার্চ হইতে অদ্য পর্যন্ত সরকারের নির্দেশ মোতাবেক করোনা মহামারীর কারণে ১৮৩ দিন গাড়ী চলাচল বন্ধ আছে। এছাড়া ৬০% বর্ধিত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী বহন করে কোন মতে পরিবহন চালু রাখা হয়। এই ১৬ মাস এমনিতেই ব্যাংক ঋণের গাড়ীর কিস্তির টাকা পরিশোধ করতে পারি নাই। এরপর রাস্তার চাঁদা, ড্রাইভার, সুপারভাইজার, হেলপারের সম্পূর্ণ বেতনের টাকা পরিশোধ করতে হয়। এ অবস্থায় পরিবহন ও বাস মালিকদের সাথে কোনো আলাপ না করে আগের আয়করের দ্বিগুণ আয়কর ধার্য করা হয়েছে। যাদের ১ লা জুলাই ১০ বছর অতিক্রম করে নাই যেখানে ৯ হাজর টাকা সেখানে এখন ১৬ হাজার ৫ শত টাকা এবং যারা ১০ বছর অতিক্রম করেছে তাদের ৪ হাজার ৫ শত টাকার পরিবর্তে ২১ হাজার টাকা অতিরিক্তসহ ২৫ হাজার ৫ শত টাকা আয়কর পরিশোধ করতে হবে।

এমনিতেই পরিবহন ও গাড়ীর মালিকরা বিপর্যয়ের মধ্যে তারপর আবার বর্ধিত আয়কর। বাস মালিকদের দাবী তাদের পুরানো আয়কর রেখে আয়কর পরিশোধ করার সুযোগ যেন করে দেয়া হয়। এসময় জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুষুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মফিজুুর রহমান জানান, ‘গত বছর থেকে ১৮৩ দিন আমাদের পরিবহন বন্ধ থাকার পর তার উপর আবার বর্ধিত আয়কর এটা এমন যেন, ‘মরার উপর খারার ঘাঁ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি ও দাবী জানাচ্ছি, আমাদের বর্ধিত আয়কর বাদ দিয়ে পুরানো যে আয়কর রয়েছে সেটা পরিশোধ করার সুযোগ করে দেয়ার জন্য। 

মাদারীপুর সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুষু জানান, ‘আমাদের সড়ক পরিবহন ও বাস মালিকদের করোনাকালীন এই বিপর্যয় থেকে বাচাঁতে বর্ধিত আয়কর বাদ দিয়ে পূর্বের আয়কর দেয়ার সুযোগ করে দেয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর