শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৭:১০ পিএম, ২০২১-১০-০৫
সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যা মামলায় ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির। দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম (৪৭), তার ছেলে মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য জানান। আসামিপক্ষে মামলা পরিচালন করেন অ্যাডভোকেট আব্দুর রহিম শেখ।মামলা সূত্রে জানা গেছে, তাড়াশ থানার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের রহমত আলীর সঙ্গে তার ভাই নূরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে ২০১৬ সালের ৪ মার্চ শুক্রবার নিজ বাড়িতে রহমতর সঙ্গে নূরুলের পরিবারের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান ধারালো অস্ত্র দিয়ে রহমত আলীকে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রহমতের স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় নুরুল, হাসমতুল্লাহ, হাসান ও মাজেদা খাতুনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আর মাজেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাাণিত না হওয়ায় খালাস দেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited