শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২১ পিএম, ২০২৫-১১-১০
সরিষাবাড়ী জামালপুর :
জামালপুরের সরিষাবাড়ীতে ভিজিডির বরাদ্দে দূর্গন্ধযুক্ত ও পচা চাল বিতরণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৪৫৬ জন দুঃস্থ ও অসহায় ভিজিডির কার্ডধারীদের মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়। এসময় দেখা যায় দুর্গন্ধযুক্ত পঁচা ও জমাটবাধা চাল বিতরণ করা হচ্ছে। এসময় পচা ও নি¤œমানের চাল পেয়ে অসন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের ৪৫৬ জন ভিজিডি কার্ডধারীদের জন্য দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ৩ মাস পর ইউনিয়ন পরিষদ গোডাউন থেকে ৩০ কেজি করে ৩ বস্তা চাল উত্তোলন করেন কার্ডধারীর্রা। এসময় গোডাউনে জমাট বাধা পঁচা চাল বিতরন করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কার্ডধারী বলেন, ‘লালচে, দুর্গন্ধযুক্ত ও অনেকটা পচা এই চাল মানুষ কেন কোনো পশুরও খাওয়ার যোগ্য না। এসব চাল খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এক রকম বাধ্য হয়েই নিতে হচ্ছে। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লাল মিয়া বলেন, খাদ্যগুদাম থেকে চালের বস্তা গুলো সরবরাহ করা হয়। এ মাসে ৩ মাসের চাল একবারে দিয়েছে। ফলে সব বস্তা দেখে নেওয়া সম্ভব হয় না। তবে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান) দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে ১২ই ফ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited