শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:২৭ পিএম, ২০২৫-০৮-২৪
রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ ও ০১ টি সিএনজি সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এর নির্দেশনায় ও রাজস্থলী সার্কেল মোঃ নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্সসহ গতকাল( ২৩ আগষ্ট) চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউপিস্থ বাঙ্গালহালিয়া- বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র ফলকের সামনে পাকা রাস্তার উপর হইতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মো: হাচান(২৩), পিতা-মনির হোসেন সাং- পূর্ব চরনদ্বীপ, ঘাটিয়াল পাড়া(আকবর আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন), ২। মোহাম্মদ দিদারুল আলম(৪০), পিতা- মোহাম্মদ সামশুল আলম সাং-মধ্যম চরনদ্বীপ (আহম্মাদ হোসেন মেম্বার বাড়ি), ০৭নং ওয়ার্ড, উভয় ইউপি-চরনদ্বীপ, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদ্বয়কে ১০৫ লিটার চোলাই মদ ও ০১টি সিএনজিসহ গ্রেফতার করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান কামাল বলেন, চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানের সময় সিএনজিতে তল্লাশি চালিয়ে মাদক সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited