বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

অনলাইনে রেলের টিকেট কাটার নিয়ম

অনলাইনে রেলের টিকেট কাটার নিয়ম

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:০৮ পিএম, ২০২৩-০৩-০৫

অনলাইনে রেলের টিকেট কাটার নিয়ম

আমদের বাংলা নিউজ ডেস্কঃআজ থেকে শুরু হলো "টিকেট যার-ভ্রমণ তার" নীতি।এর মানে আপনি এখন আর চাইলেই অন্যের টিকেটে  ভ্রমণ করতে পারবেন না, আর যদি আপনি এই আইন অমান্য করেন তাহলে জরিমানা অথবা ৩ মাসের জেল পর্যন্ত হতে পারে।তাই নিজের টিকেট নিজেকেই করতে হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোট আসনের ৫০% টিকেট বিক্রি করা হচ্ছে,আর মজার ব্যাপার হলো এই ৫০% টিকেট ও আবার অনলাইনে কিনতে পাওয়া যাবে, মোটকথা কাউন্টারে দাঁড়িয়ে লাইন ধরে টিকেট কাটার সুযোগ নেই,আবার কালোবাজারিদের কাছ থেকে টিকেট ক্র‍য় করার ও সুযোগ নেই।তাই আপনার টিকেট আপনাকেই কাটতে হবে।

BRTI গ্রুপের সদস্যদের জন্য (যারা এখনো জানেন না অনলাইন টিকেট কাটার নিয়ম তাদের জন্য) আজকের এই আয়োজন -

কিভাবে কাটবেন অনলাইন টিকেট..?

এ নিয়ে কোন চিন্তার কারণ নেই,অনলাইন টিকেট কাটতে আপনার লাগবে একটি SmartPhone

আপনার Smart Phone টি হাতে নিন, ও গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করুন "রেল সেবা" এপস।

Step 1

আরো সহজ করার জন্য এই লিংকে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details...

Step 2

সাইন আপ - Sign Up বাটনে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে,ইমেইল ঠিকানা, আপনার ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

Step 3

আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড এর মাধ্যমে করে লগ ইন বাটনে ক্লিক করে আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP কোড পাঠানো হবে, OTP কোড দিয়ে ভেরিফিকেশন করার পর লগ ইন হয়ে যাবে।

Step 4

লগ ইন - Log in সফলভাবে হয়ে যাওয়ার পর আসে আপনার এন আই ডি / জাতীয় পরিচয় পত্র সাবমিট করার পালা।মোবাইল নম্বর দিয়ে যখন লগ ইন করবেন তখন আপনার বৈধ information গুলো সাবমিট করুন। আপানি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিন।জাতীয় পরিচয় পত্রের নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর দিলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন ফরম দিয়ে ও একাউন্ট খোলা যাবে।

এই তো হয়ে গেল আপনার একাউন্ট। এরপর চাইলে আপনি সেটিংস অপশনে গিয়ে নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারেন।

এরপর আপনি পেয়ে যাবেন বিস্তারিত, আপনি তখন নিজের টিকেট নিজেই কাটতে পারবেন।

কোন জায়গা থেকে যাবেন ও কোথায় নামবেন তা সিলেক্ট করে দিলেট্রেন সিলেকশন চলে আসবে, আপনি আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করে নিন।

এককথায় Purchase বাটনে ক্লিক করলেই চলে আসবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান ও কত তারিখ যেতে চান এসব। এই তথ্যগুলো দিয়ে Search বাটনে চাপলেই পেয়ে যাবেন আপনার গন্তব্যে যাওয়ার ট্রেন।

তারপর সেখানে লিখা দেখবেন - Class, মানে আপনি-

★ শোভন,

★শোভন চেয়ার,

★স্নিগ্ধা, এসি চেয়ার

★এসি সিট,

★এসি বার্থ

-- যে শ্রেণিতে যেতে চান সেই শ্রেণির উল্লেখ করবেন।কোন সিট কি রকম হয় তা বুঝার সুবিধার জন্য ছবি দেয়া আছে পোষ্টে।

তারপর এর নিচে পাবেন Adult বাটন, সেখানে দেখবেন লিখা আছে 1 Person / 2 Person / 3 Person / 4 person. আপনার যদি একাধিক সিট লাগে তাহলে ২ বা ৩ বা ৪ সিলেক্ট করুন। আপনি একা হলে 1 peeson ই সিলেক্ট করুন।একটি আই ডি দিয়ে ৪ টির বেশি টিকেট কাটা যাবে না।

তারপর দেখবেন এর নিচে পাবেন Child বাটন, আপনার সাথে ভ্রমণের যদি ১২ বছরের নিচে কোন বাচ্চা থাকে তার জন্য টিকেট কাটতে 1 Children /2 Children /3 Children বাটন চাপুন।আপনার একাধিক বাচ্চা থেকে থাকলে ২/৩ Children বাটনে চাপলেই হবে।

তারপর এর নিচে পাবেন লিখা সবুজ বাটনে Any Seat ও লাল বাটনে Select Seat লিখা।

Any Seat বাটনে চাপলেই আপনি আপনার জন্য বরাদ্দকৃত আসন পেয়ে যাবেন, আর এভাবেই আপনি পেমেন্ট অপশনে গিয়ে রকেট/বিকাশ কিংবা ভিসা Card এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এভাবেই আপনার টিকেট এর Confirmation চলে আসবে আপনার মেইল এড্রেসে, অথবা এপস এর History বাটনে ২০ থেকে ৩০ মিনিটেই চলে আসবে আপনার ই-টিকেট।

আর এভাবে টিকেট কাটার মাধ্যমেই আপনি ও হয়ে গেলেন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক।

 

রিটেলেড নিউজ

রঙিন খাবারের ফাঁদে শিশু, বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

রঙিন খাবারের ফাঁদে শিশু, বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

আমাদের বাংলা ডেস্ক : : সামিউল আজাদ শামীম : শিশুদের পৃথিবী রঙে রঙে ভরা। তারা রঙ পছন্দ করে, তারা উজ্জ্বলতা ভালোবাসে, তারা চা...বিস্তারিত


পারিবারিক সম্পর্কগুলো আজ বিলুপ্তের পথে

পারিবারিক সম্পর্কগুলো আজ বিলুপ্তের পথে

আমাদের বাংলা ডেস্ক : : এসএম রায়হান মিয়া : মানুষ সামাজিক প্রাণীÑএই সত্যটি মানবসভ্যতার শুরু থেকে অটুট। পরিবার ছিল সেই স...বিস্তারিত


দূর থেকে দেওয়া আগুনের নির্দেশÑএ কেমন নেতৃত্ব, এ কেমন রাজনীতি?

দূর থেকে দেওয়া আগুনের নির্দেশÑএ কেমন নেতৃত্ব, এ কেমন রাজনীতি?

আমাদের বাংলা ডেস্ক : : এসএম হাসানুজ্জামান : বাংলাদেশের রাজনীতি আজ এমন এক ভয়াবহ বাস্তবতায় উপনীত হয়েছে, যেখানে নেতৃত্বের ...বিস্তারিত


জিহাদি থেকে রাষ্ট্রনায়ক হোয়াইট হাউসে আল-শারার অনবদ্য কূটনৈতিক উত্থান

জিহাদি থেকে রাষ্ট্রনায়ক হোয়াইট হাউসে আল-শারার অনবদ্য কূটনৈতিক উত্থান

আমাদের বাংলা ডেস্ক : : রাফায়েল আহমেদ শামীম : একসময় যার নাম উচ্চারণ করলেই পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ত, যিনি ছিলেন যুক্...বিস্তারিত


মানবতা বাঁচাতে চাই নৈতিক শিশুকাল

মানবতা বাঁচাতে চাই নৈতিক শিশুকাল

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ শামীম মিয়া : মানবসভ্যতার অগ্রযাত্রায় নৈতিকতা এমন এক মৌলিক শক্তি, যার অভাবে জ্ঞান অন্ধ, ক্ষমতা ন...বিস্তারিত


চট্টগ্রাম ডিজেল সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশে ‘আমাদের বাংলা’ ও ‘আমাদের চট্টগ্রাম’-এর বিরুদ্ধে হুমকি ও উকিল নোটিশ

চট্টগ্রাম ডিজেল সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশে ‘আমাদের বাংলা’ ও ‘আমাদের চট্টগ্রাম’-এর বিরুদ্ধে হুমকি ও উকিল নোটিশ

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম বন্দরে ডিজেল সিন্ডিকেট ও মাফিয়া চক্রের কার্যক্রম নিয়ে দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদে...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: