বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শনিবার থেকে শুরু হচ্ছে চিটাগং চেম্বারের ‘আইটি ফেয়ার’ ২০২৫

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৫২ পিএম, ২০২৫-০১-১৬

শনিবার থেকে শুরু হচ্ছে চিটাগং চেম্বারের ‘আইটি ফেয়ার’ ২০২৫

দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এন্ড সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালের (এসসিআইটিপি) যৌথ উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৫’। নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী এ মেলার পর্দা উঠবে আগামী শনিবার (১৮ জানুয়ারি)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টায় নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা এসব কথা জানান।
চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা বলেন, ‘নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণে আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আইটি ফেয়ার অনুষ্ঠিত হবে। এবারের ফেয়ারে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে। দেশি-বিদেশি ৪০টি প্রতিষ্ঠান প্রায় ৬০টির মত স্টল নিয়ে আয়োজিত এ মেলায় দর্শনার্থীদের প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।’ 
তিনি আরও বলেন, ‘প্রণোদনামূলক কর্মকাণ্ডের জন্য স্টার্টআপ-চট্টগ্রাম এবং ডি-ইঞ্জিনিয়ার্সকে বিনামূল্যে একটি করে স্টল বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়েছে।’ মেলার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ বাহিনীর টহল এবং ২৪ ঘণ্টা সশস্ত্র আনসার বাহিনীর উপস্থিতি থাকবেন বলেও জানান তিনি। 
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া, প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়েছে। মেলার ২য় দিন অর্থাৎ ১৯ জানুয়ারি (রবিবার) বিকেলে ‘দ্যা সাইলেন্ট ব্যাটেলফিল্ড: সাইবার ইনস্ট্রাকশন ইন ইন্ডাস্ট্রিয়াল’ নেটওয়ার্ক শীর্ষক এবং মেলার শেষ দিন (সোমবার) সকাল ১১ টায় ‘ব্লুপ্রিন্ট ফর সিএস স্টুডেন্টস: বিল্ডিং অ্যা ফিউচার- প্রুফ ডেভেলপার ক্যারিয়ার ইন দি অ্যাজ অব এআই’ এবং বিকেল ৩টায় ‘ফাইন্ডিং ইউর পাথ: হাউ স্টুডেন্টস ক্যান বিকাম এ প্লাস ডিজিটাল মার্কেটার্স’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর