শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১২ পিএম, ২০২৬-১০-৩১
শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার ( ৩১ অক্টোবর) দুপুরে চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত মার্কেট পরিদর্শনে এসে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: মঞ্জুরুল ইসলাম,মোঃফরিদুল ইসলাম,মোছাঃনাজমা বেগম,মোঃ আকবর আলী,মোঃ মানিক হোসেন,মোঃ আক্তার হোসেন ও
নুর আলম মোল্লা কে ১০ হাজার করে টাকা প্রদান করেন। এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে ২ বান করে ঢেউটিন প্রদান করার ঘোষণা দেন।
এ-সময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড.আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হ্নদয় সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৩০ অক্টোবর খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণার নুর আলম মোল্লার মার্কেটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুরো মার্কেট পুড়ে যায়।
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া: কুমিল্লার বরুড়ায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্à...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা ও নির্বান লাভের আশায় রাঙ্গামাটির নানিয়ারচরে à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম, গফরগাঁও : ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের চাইরবাড়ীয়া বাজারে ইয়াবা ও গà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited