শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৬:২৭ পিএম, ২০২০-০৯-২৭
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ::
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা এলাকার বিবাদমান দাঙ্গাহাঙ্গামা নিরসনকল্পে গঠিত উপজেলা সাংগঠনিক কমিটি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার (২৬.০৯) ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করে। তিনটি গ্রুপে বিভক্ত বাইশমোজা অঞ্চলের দীর্ঘদিনের সৃষ্ট দাঙ্গা নিরসনে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল ও আ’লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল যৌথ উদ্যোগ গ্রহন করেন। সেই লক্ষ্যে গঠিত সাংগঠনিক কমিটির কাছে দিনব্যাপী কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর ও হাজির হাটি গ্রামে পৃথক দুইটি স্থানে ব্বিাধমান গোলাম হোসেনে (আবু মেম্বার) ও মোসলেম মেম্বার গ্রুপের নেতৃবৃন্দদের সাথে আলোচনায় উভয়গ্রুপই “শান্তি চাই ” এই শ্লোগানে বক্তব্য প্রদান করেন। অমীমাংসিত রবিউল, মোবারক, দুলাল ও জয়নাল এই চারটি হত্যার সুষ্ঠু সামাজিক বিচারের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষই সম্মতি প্রকাশ করেছেন। সংগঠনিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে ওই দুইটি আলোচানায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ,ফিরোজ মিয়া চেয়ারম্যান,জিল্লুর রহমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান মাসুকুর রহমানসহ স্থানীয় উভয়পক্ষের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন,আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাাদক মো. নাছির উদ্দিন।
সাংগঠনিক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাকির হোসেন সাদেক, মো. নজরুল ইসলাম, প্রনয় কুমার ভদ্র পিন্টু, এনামূল হক চেয়ারম্যান, আজাহার হোসেন জামাল চেয়ারম্যান, সাইফুর রহমান সোহেল, মোক্তার হোসেন, মো. মনির হোসেন, মাহাবুব আলম লিটন, সাইফুর রহমান রবিন, পিয়াল হাসান রিয়াজ।
উল্লেখ্য সম্প্রতি বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ সৃষ্ট একটি দাঙ্গা-হাঙ্গামায় মোবারক হোসেন নামে এক ব্যক্তির পা কেটে হাতে নিয়ে “জয় বাংলা” শ্লোগান দিয়ে বিজয় উল্লাস প্রকাশ করা যা সমগ্র উপজেলার মানসম্মান ুন্ন হয়েছে এবং উক্ত দু'টি ইউনিয়নে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন-যাপনে বাধার সৃষ্টি হচ্ছে। এ অচল অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান ও সাবেক এমপির এ উদ্যোগ গ্রহন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited