শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৬ পিএম, ২০২২-০২-১৬
আজ বুধবার গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন ,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আলাপকালে মোস্তফা মোহসীন মন্টু বলেন- দেশে চলমান গভীর সংকট উত্তরণে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সম্পন্ন দেশ গড়ে তুলতে হবে যা বর্তমানে সম্পূর্ণ অনুপস্থিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখলাম যে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলো তাদের দিয়েই জনগণের ভোট মধ্যরাতে চুরি করিয়ে নিল। যে সশস্ত্র বাহিনীর মধ্যেই সাতজন বীরশ্রেষ্ঠ পেয়েছে বাংলাদেশ তাদেরকে ভোট চুরির পাহারাদার করে জনগণের অধিকার হরণ করল তাই জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন ব্যতীত ভিন্ন কোন পথ খোলা নেই। আমাদের সকলের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বের করতে হবে একটাই লক্ষ্য জনগণের মুক্তি। এই সংগ্রামে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থের উর্ধ্বে দেশ-জাতি কে গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন- বিদ্যমান কর্তৃত্ববাদী সরকারকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন কোন কিছুই অর্জন করা যাবে না। এই সংগ্রামে জিততে হলে সমন্বিত ও যুগপৎ ধারায় রাজপথে বিরোধী দলসমূহের কার্যকরি ঐক্য গড়ে তুলতে হবে। এই সংগ্রামে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে দায়িত্বশীল উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন- শুধু সরকার পরিবর্তন বা বদলের জন্য নয় দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুনির্দিষ্ট রূপরেখা তৈরী করতে হবে।
গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন- আগেকার যেকোনো স্বৈরাচারী ফ্যাসিবাদী দখলদার সরকারের চেয়ে বর্তমান অবৈধ সরকার অনেক বেশী ধূর্ত, ভন্ড ও নীতি-নৈতিকতাহীন এদের হটাতে গণতন্ত্রমনা রাজনৈতিক দল-মতের এ টু জেড ঐক্য দরকার।
উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, মোহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোজাম্মেল হোসেন মোশতাক ও ইফতেখার আহমেদ বাবু।
আলাপকালে নেতৃবৃন্দের আলোচনায় শ্বাসরুদ্ধকর দুঃশাসন উত্তরণে রাজনৈতিক দলগুলোকে সমাজের সর্বস্তরের দেশপ্রেমি জনগণের ঐক্য কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয় সবচেয়ে গুরুত্ব পায়। প্রায় তিন ঘন্টা দেশের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বৈঠক শেষ হয়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited