শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১০:০৮ পিএম, ২০২৪-১১-২৬
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী মুসলিম জনতা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এশার নামাজের পর বনরূপা জামে মসজিদ থেকে মুসল্লীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে ইসকন নিষিদ্ধের স্লোগান দেওয়া হয়।এরপর বনরূপা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে কয়েকশো মুসলিম অংশ নেন।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গী, উগ্রবাদী সংগঠন। পরাজিত তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদদে তারা পুরো দেশে অরাজকতা সৃষ্টি করছে, দেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। আজকে তারা চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে হত্যা করেছে, মসজিদে হামলা চালিয়েছে। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত শান্তুপ্রিয় এ দেশে জঙ্গী সংগঠন ইসকনের এমন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
বুধবার জোহরের নামাজের পর রাঙামাটি কোর্ট বিল্ডিং মাঠে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সভা শেষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফসহ মুসলিম উম্মার জন্য মোনাজাত করে দোয়া করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি ও জুল...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস ও ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited