বাংলাদেশ   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

মোঃ শাহ্ জালাল :    |    ০৫:৪১ পিএম, ২০২৬-০৯-২৬

চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে আসতে পারেন এমন খবরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা।

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্বর ও অ্যাকাডেমিক ভবনের দেয়ালে এসব গ্রাফিতি আঁকা শুরু হয়।
গ্রাফিতির মাধ্যমে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে বহালের দাবি জানানো হয়।

এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চলমান আন্দোলনকে ‘ক্ষুদ্র’ উল্লেখ করে দাবি করেন, ক্যাম্পাসে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অবস্থান করছে। একইসঙ্গে তালা খুলে দিয়ে তাকে বরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বক্তব্যের প্রতিবাদে শনিবার দুপুর দেড়টায় নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই সময়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করারও কথা রয়েছে।

এছাড়া আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি জানাতে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তারা।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এ সিদ্ধান্তের পর থেকেই উত্তাল হয়ে ওঠে চুয়েট।

২০২৫ সালে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দীর্ঘসময় ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই বছরের ২৫ এপ্রিল কুয়েটের তৎকালীন উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ এবং সহ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

রিটেলেড নিউজ

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত


‘নীরব ঘাতক’ সিসার বিষে নীল শৈশব

‘নীরব ঘাতক’ সিসার বিষে নীল শৈশব

নিজস্ব প্রতিবেদক : রইছ উদ্দিন আগে কাজ করতেন আমিনবাজারের একটি ইটভাটায়। ২০২৪ সালের জুনে মিরপুর বেড়িবাঁধ এলাকার একটি বà§...বিস্তারিত


সৌদিজুড়ে হামলার আতঙ্ক, পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি

সৌদিজুড়ে হামলার আতঙ্ক, পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : :   আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে সম্ভাব্à¦...বিস্তারিত


পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

নিজস্ব প্রতিবেদক : দুপুর ১২টা রাজধানীর পঙ্গু হাসপাতালের টিকিট কাউন্টার পেরিয়ে আউটডোরের আগে করিডরে বিছানা পেতে বসে আ...বিস্তারিত


তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাà...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর