বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

২০০৮ সালে ছুরিকাঘাতের ঘটনায় একজনের ফাঁসি কার্যকর করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:২৭ পিএম, ২০২২-০৭-২৬

২০০৮ সালে ছুরিকাঘাতের ঘটনায় একজনের ফাঁসি কার্যকর করলো জাপান

২০০৮ সালে ছুরিকাঘাত করে সাতজনকে হত্যার ঘটনায় এক ব্যক্তির ফাঁসি কার্যকর করলো জাপান। ওই বছর টোকিওর আখিবারা জেলায় সেই হত্যার ঘটনা ঘটে। দেশটির বিচার মন্ত্রী ইয়োশিহিসা ফুরুকাওয়া বলেছেন, তোমোহিরো কাতো হামলার জন্য পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আদালতে পর্যাপ্ত আলোচনার মাধ্যমে এই মামলায় মৃত্যুদণ্ড চূড়ান্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন ‘এই ঘটনার সত্যতার ওপর ভিত্তি করে, আমি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়েছি’।

২০০৮ সালের জুনে ভিড়ের মাঝে একটি ট্রাক তুলে দিলে সে ঘটনায় আরও ১০ জন আহত হন। এরপর ছুরিকাঘাত করেন আরও বেশ কয়েকজনকে। ঘটনাস্থলেই গ্রেফতার হন ২৫ বছর বয়সী ওই তরুণ। হামলা চালানোর আগে ওই হামলাকারী অনলাইনে একটি বার্তা পোস্ট করে লেখেন, ‘আমি আখিবারায় মানুষ মারবো’ আর ‘আমার একটাও বন্ধু নেই, আমাকে অবজ্ঞা করা হয় কারণ আমি কুৎসিত। আমি আবর্জনা থেকেও খারাপ’।

জাপানের শীর্ষ আদালত ২০১৫ সালে কাতোর মৃত্যুদণ্ড নিশ্চিত করে বলেন যে ‘উদারতার কোন ভিত্তি নেই’। হামলাটি ছিল সাত বছরের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ গণহত্যা। জানা গেছে, কাতো একজন ব্যাংক কর্মকর্তার সন্তান। জাপানের উত্তরের একটি শহরে তার বেড়ে ওঠা। একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করলেও তার বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হয় সে এবং অবশেষে একজন গাড়ি মেকানিক হিসেবে প্রশিক্ষণ নেয়।

এই বছর জাপানে কাতোর ফাঁসি কার্যকর প্রথম ঘটনা এবং এর আগে ২০২১ সালের ডিসেম্বরে তিনজন বন্দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
 

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর