শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৭ পিএম, ২০২২-০১-০৬
বিলম্বে পাওয়া খবরে জানা গেছে যে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক এ এন এম শফিফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজেউন)। গত ৩১ ডিসেম্বর বাদ মাগরির বারিধারা DOHS - এ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল কি ৎঅধিক ৬৯ বছর। ১৯৫২ সালের ১ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। মরহুম শফিকুর রহমান ১৯৭৬ সালের ২৮ মে জেনারেল স্টাফ অফিসার হিসেবে ডিজিএফআই-তে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর পরিচালক হিসেবে পদায়ন লাভ করেন। ২০১০ সালের ৩০ নভেম্বর তিনি অবসর গমন করেন। শফিকুর রহমান ডিজিএফআইর একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি লাভ করা এই কর্মকর্তা চাকুরিরত অবস্থায় ১৯৮৩ সালে বিশ্বখ্যাত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ডিপ্লোমা ইন ডেভেলপমেন্ট স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেন। ডিজিএফআই-তে তিনি ১৫ বছরেরও অধিককাল পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। এত দীর্ঘকাল উক্ত পদে অন্যে কেহ অধিষ্ঠিত থাকার নজির নেই। মরহুম রহমান একজন সৎ, যোগ্য ও দক্ষ অফিসার হিসেবে যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন। তিনি বেসামরিক কর্মকর্তা হলেও সামারিক বাহিনীর সকলে তাকে তার যোগ্যতা ও দক্ষতার জন্য শ্রদ্ধা করতেন। মৃত্যু কালে তাঁর স্ত্রী, একপুত্র ও কন্যা রেখে গেছন। তার পুত্র এম তৌফিক রহমান (ইবনু) যুক্তরাষ্ট্রস্থ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক পদে কর্মরত আছেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited