বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে আলী খামেনির জানাজা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:২০ পিএম, ২০২৬-০৭-০৫

লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে আলী খামেনির জানাজা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী শোক ও দাফন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার তেহরানে অনুষ্ঠিত হয়েছে খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজার নামাজ। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।

রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার পর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইরানের অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজের নেতৃত্ব দিয়েছেন।

জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। আইআরজিসি কমান্ডার আহমেদ ভাহিদি, আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও এতে অংশগ্রহণ করেন।

এসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় তার তিন ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা অংশ নিয়েছেন। তবে আলী খামেনির আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপত্তা ঝুঁকির কারণে জানাজায় উপস্থিত ছিলেন না।

 
জানাজার নামাজের শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গত শনিবার থেকে জনসাধারণের শোক এবং আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের জন্য আলী খামেনির মরদেহ এখানে রাখা হয়েছে।

জানাজার পর আগামীকাল সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে দাফনের জন্য তার মরদেহ ফিরিয়ে আনা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন। আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা করা হয়। তিনিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর তাকে জনসমক্ষে দেখা যায়নি।

গত শনিবার জানাজার আনুষ্ঠানিকতার প্রথম দিনে লাখ লাখ মানুষ কালো পোশাক পরে ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে অংশ নেন। শোকের পাশাপাশি সমবেত মানুষেরা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ’ স্লোগান দেন।

ইরান কর্তৃপক্ষ এই বিশাল জমায়েতকে যুদ্ধের পর তাদের শক্তি ও প্রতিরোধের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে।

সূত্র: আল-জাজিরা ও তাসনিম নিউজ

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর